1 Answers
পরিবারেই শিশুর প্রাথমিক পর্যায়ের শিক্ষা শুরু হয় বলে পরিবারকে চিরন্তন বিদ্যালয় বলা হয়।
বিদ্যালয়ে যাওয়ার আগে সাধারণত আমরা পরিবারেই বর্ণমালার সাথে পরিচিত হই। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় নানা বিষয়ে শেখার হাতেখড়ি হয়। পরিবারেই সততা, শিষ্টাচার, উদারতা, সহানুভূতি, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শেখার সূচনা হয়। এভাবে পরিবারেই শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে একে চিরন্তন বিদ্যালয় বলা হয়।
6 views
Answered