1 Answers
একসময় পরিবারের সকল প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই উৎপাদন করা হতো তাই পরিবারকে উৎপাদনের একক বলা হয়। তখন পরিবারই ছিল অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্রস্থল। উৎপাদন ব্যবস্থার সূচনা ঘটেছিল পরিবারের মাধ্যমে। আমাদের দেশ গ্রামপ্রধান দেশ। গ্রামীণ কৃষি পরিবার কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। যদিও পরবর্তীতে তা বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরিবারকে কেন্দ্র করে যেসব কুটির শিল্প গড়ে উঠেছে তা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাই বলা যায়, পরিবার হলো উৎপাদনের একক।
6 views
Answered