1 Answers
পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে একে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই শিশুরা পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হয়।
মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি মানবিক গুণাবলির শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। তাই পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।
27 views
Answered