1 Answers
পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে বিধায় পরিবারকে আয়ের একক বলা হয়। আমাদের দেশে গ্রামীণ কৃষি পরিবার হলো কৃষি-অর্থনীতির মূল চালিকা শক্তি। পরিবারকে কেন্দ্র করে আমাদের দেশে কুটির শিল্প, হস্ত শিল্প গড়ে উঠেছে, যা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার একটি প্রক্রিয়া। এগুলো আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়। মূলত পরিবারের সদস্যরা কোনো না কোনো কাজের সাথে জড়িত রয়েছে। তারা কাজের মাধ্যমে আয়করে পরিবারের চাহিদা মেটায়। তাই পরিবারকে আয়ের একক বলা হয়।
5 views
Answered