1 Answers
উদ্দীপকে জনাব 'Q' দ্বারা প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীই হলেন শাসনব্যবস্থার কেন্দ্র। তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। তিনিই মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়। রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের অস্থাভাজন সাংসদকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদানমন্ত্রী গ্রহণ করেন। সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ। প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়ী থাকেন। প্রধানমন্ত্রী আইনসংক্রান্ত ক্ষমতা, সংসদ পরিচালনায় ক্ষমতা, অর্থ বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রীয় কাজের সমন্বয়ের ক্ষমতা, জাতির মুখপাত্র, দলের নেতা প্রভৃতি ক্ষমতার অধিকারী। এ কারণেই শাসনব্যবস্থার কেন্দ্র বলা হয়ে থাকে।