1 Answers
উদ্দীপকের দ্বিতীয় অংশ অর্থাৎ সামাজিকীকরণে গণমাধ্যমকে কেন্দ্র করে আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে- বিষয়টি যথার্থ ও সঠিক।
আধুনিক যুগের সংস্কৃতি মূলত গণমাধ্যমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কোনো বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করে গণমাধ্যম। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে- সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। শিশু কিশোররা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শিখে। জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রাণিত হয়। বেতার আমাদের শিক্ষা ও আনন্দদান করে। বেতার ব্যক্তিজীবন ও সমাজ জীবনকে নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশনের মধ্যমে প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ব্যক্তিজীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। 'বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায়। মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। সামাজিক ও জীবনভিত্তিক চলচ্চিত্র ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। গঠনমূলক চলচ্চিত্র আচরণে প্রভাব বিস্তার করে। বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। সামাজিকভাবে সচেতন করে। এভাবে আধুনিক সংস্কৃতির কেন্দ্রস্থলে গণমাধ্যম জায়গা করে নিয়েছে।