1 Answers
শ্রমিকের পর্যাপ্ততার কারণে এদেশে তামান্না ফ্যাশনস-এর মতো প্রচুর প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে আমি মনে করি।
যেকোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য যথেষ্ট পরিমাণ শ্রমিক প্রয়োজন হয়। যে স্থানে পর্যাপ্ত শ্রমিকের যোগান আছে, ব্যবসায়ীরা সেখানে শিল্প গড়ে তোলেন। কারণ কম পারিশ্রমিকে বেশি জনশক্তি পাওয়া যায়।
উদ্দীপকের মিসেস রুবিনা আকতার সাভারের তামান্না ফ্যাশনস-এ কাজ করেন। এটি একটি তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। তার বেতন পাঁচ হাজার টাকা। তার মতো বহু মানুষ শ্রমিক হিসেবে কম মজুরিতে এরূপ প্রতিষ্ঠানে কাজ করেন। আর এদেশে এমন প্রতিষ্ঠান বিপুল পরিমাণে গড়ে উঠেছে।
মিসেস রুবিনা আকতারের মতো আরও অনেকেই তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ করছেন। কারণ আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠী সংখ্যায় বেশি। এখানে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধান করে। তাই তারা কম মজুরির বিনিময়ে হলেও যেকোনো কাজ করতে চায়। আর পোশাক কারখানাগুলো এ সুযোগকে কাজে লাগিয়েই এদেশে গড়ে উঠেছে এবং ব্যবসায় পরিচালনা করছে। এ থেকে বোঝা যায়, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাওয়া যায়। তাই শ্রমিকের পর্যাপ্ততার কারণে এদেশে - তামান্না ফ্যাশনস-এর মতো প্রচুর প্রতিষ্ঠান গড়ে উঠেছে।