1 Answers
উদ্যোক্তা হিসেবে উভয়ের ভূমিকা একই হওয়ায় জরিনা বেগম পাঠ্যপুস্তকের শাহিদা বেগমের মতো পরিচিতি না পেলেও তিনি কোনো অংশে পিছিয়ে নেই।
উদ্যোক্তারা দেশে শিল্প-কারখানা স্থাপন করেন। এর মাধ্যমে একদিকে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। অন্যদিকে, দেশের অর্থনৈতিক উন্নতি হয়। এতে অর্থনীতির ভিত মজবুত হয়ে ওঠে।
উদ্দীপকের জরিনা বেগম মুন্সীগঞ্জের অধিবাসী। প্রথম জীবনে তিনি অনেক অভাবের মধ্যে ছিলেন। পরবর্তীতে সামাজিক দৃষ্টিভঙ্গিকে পেছনে ফেলে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি হস্তশিল্পের ব্যবসায় স্থাপন করেন। পাঠ্যবইয়ের শাহিদা বেগমও স্বামীর মৃত্যুর পর বাধ্য হয়ে সংসারের হাল ধরেন। খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।
পাঠ্যবইয়ের শাহিদা বেগম অনেক বাধা বিপত্তি পার করে সফল ব্যবসায়ী হন। জরিনা বেগমও একইভাবে সফল হয়েছেন। তাদের দুজনের উদ্যোগের মাধ্যমে তারা নিজের পাশাপাশি অন্যদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করেছেন। আবার, উভয়েই দেশের জাতীয় উৎপাদন ও আয় বাড়াতে সহায়তা করেছেন। তাই বলা যায়, জরিনা বেগম পাঠ্যপুস্তকের শাহিদা বেগমের মতো পরিচিতি না পেলেও তিনি কোনো অংশে পিছিয়ে নেই।