1 Answers

জরিনা বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।

গ্রামীণ ব্যাংক গৃহহীন, প্রান্তিক পল্লি জনগোষ্ঠীকে বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এটি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। ক্ষুদ্রঋণের জন্য ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে। গ্রামীণ অসহায় ভূমিহীন প্রান্তিক বেকার জনগোষ্ঠী, বিশেষত নারীদেরকে স্বকর্মসংস্থানের লক্ষ্যে এটি জামানতবিহীন ঋণ প্রদান করে। গ্রামীণ মহাজন, সুদখোর শ্রেণির হাত থেকে রক্ষা করতে এর অবদান প্রশংসাযোগ্য। সৃজনশীল প্রতিভার বিকাশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। উদ্দীপকে জরিনা সেলাইয়ের প্রশিক্ষণ শেষে একটি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু জামানত না রেখে ঋণ গ্রহণ করে একটি সেলাইমেশিন ক্রয় করে। আমরা জানি, জামানত ছাড়া ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক।

তাই বলা যায়, জরিনা বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করল।

5 views

Related Questions