1 Answers

উদ্দীপকে সাহিদুল ইসলাম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক।

কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। উদ্দীপকে সাহিদুল ইসলাম তার মেয়ে রিদির পরামর্শে কৃষি কাজের উন্নতির জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ট্রাক্টর ক্রয় করে ও গভীর নলকূপ স্থাপন করেছে। এক্ষেত্রে কৃষি কাজের উন্নতির জন্য প্রতিষ্ঠিত বিশেষ ব্যাংক হলো কৃষি ব্যাংক।

অতএব বলা যায়, সাহিদুল ইসলাম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক।

4 views

Related Questions