1 Answers

উদ্দীপকের হাফিজুল ইসলাম পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেন।
যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। একমালিকানা ব্যবসায় পৌর এলাকার মধ্যে হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এটি সংগ্রহ করার পর মালিক বা উদ্যোক্তা ব্যবসায় শুরু করার বৈধতা পায়। উদ্দীপকে হাফিজুল ইসলাম মাদারটেক পৌরসভা এলাকার মধ্যে একটি স্টেশনারি দোকান স্থাপন করতে চান। এটি একটি একমালিকানা ব্যবসায়। এজন্য পৌর কর্তৃপক্ষ তাকে কিছু আনুষ্ঠানিকতা পালনের নির্দেশ দেন। তিনি যথাযথ উপায়ে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করে একটি সনদ সংগ্রহ করেন। এক্ষেত্রে তিনি পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করলেন। এরপর তিনি ব্যবসায় শুরু করলেন। তাই বলা যায়, হাফিজুল ইসলাম পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসায় শুরু করলেন।

4 views

Related Questions