1 Answers

জনাব 'ক' যে ধরনের নির্বাচনে প্রার্থী হয়েছেন তা নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার।
আইনগত অধিকারের একটি ধরন হচ্ছে রাজনৈতিক অধিকার। রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের জন্য মানুষ যে অধিকার ভোগ করে তাই রাজনৈতিক অধিকার। আধুনিক গণতন্ত্রের যুগে বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরাই রাজনৈতিক অধিকার ভোগ করে। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়া ইত্যাদি নাগরিকের রাজনৈতিক অধিকার। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় • পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়।
উদ্দীপকের জনাব 'ক' গত জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়া রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব 'ক'-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার।

6 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views