1 Answers

জনাব আবির আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়গুলোর প্রতি লক্ষ রেখেছেন।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা হয়। আত্মকর্মসংস্থানের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর। এক্ষেত্রে সার্বিক দিক বিবেচনায় বেশি লাভজনক এবং ঝুঁকি কম, এমন ক্ষেত্র নির্বাচন করা উচিত।

উদ্দীপকের জনাব আবির নিজেই তার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে চান। তিনি যে পণ্য বাজারজাতকরণে আগ্রহী সেটির বাজার চাহিদা নিরূপণ করেন। বাজার বিবেচনা না করে কোনো পণ্যের বাজারজাত করলে সফলতা পাওয়া যায় না। আবার তিনি কর্মী নির্বাচনে কর্মীর যোগ্যতা ও বিশ্বস্ততা মূল্যায়ন করেন। অযোগ্য ও অসৎ কর্মী ব্যবসায়ের জন্য ক্ষতিকর। এ বিষয়গুলো বিবেচনা না করলে আত্মকর্মসংস্থানের উপর্যুক্ত ক্ষেত্র নির্বাচন করা কঠিন। তাই জনাব আবির উপর্যুক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ রেখেছেন।

5 views

Related Questions