1 Answers

মেনুর মাধ্যমে পরিবারের সদস্যদের জন্য সুষম, আকর্ষণীয় ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা যায়।

মেনু তৈরির মাধ্যমে পরিবারের খাদ্য ব্যবস্থা সুষম করার জন্য কিছু বিষয় বিবেচনা করতে হয়। অস্থির সেই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

একটি পরিবারের বিভিন্ন বয়সের লোকদের খাদ্যের চাহিদার ভিন্নতার বিষয়টি অন্থিকে মনে রাখতে হবে। যেমন- শিশুর সঠিক বৃদ্ধির জন্য দুধ জাতীয় খাদ্য দিতে হবে। বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন জাতীয় খাদ্যের ব্যবস্থা রাখতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ক্যালরি ও প্রোটিন জাতীয় খাদ্যের বিষয় তাকে বিবেচনা করতে হবে। মেনু তৈরির সময় পরিবারের সদস্যদের পরিশ্রমের ধরন বিবেচনায় রাখতে হবে। যেমন- যারা কঠিন পরিশ্রম করে তাদের খাদ্যে কার্বোহাইড্রেট ও স্নেহ থাকা ভালো। মেনুতে পুষ্টিকর খাদ্য সংযোজনের জন্য একটি বাজেট তৈরি করতে হবে। খাদ্য তালিকায় মৌসুমি খাদ্যদ্রব্য সংযোজনের বিষয়টিও তাকে বিবেচনায় আনতে হবে। এতে করে স্বাদেও বৈচিত্র্য আসবে এবং মূল্য সাশ্রয়কারী খাদ্য তালিকাও বানানো যাবে। ছেলেমেয়েভেদে খাদ্যের চাহিদা ভিন্ন হয়। সেই ভিন্নতার বিষয়টিও মেনু তৈরির বিবেচনায় আনতে হবে। পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক সংগতি, রুচি ইত্যাদি বিষয় বিবেচনা করে অন্থিকে দৈনিক খাদ্য তালিকা তৈরি করতে হবে। মেনুতে নানা রং, নানা আকার, নানা প্রকৃতি এবং নানা পদ্ধতিতে রান্না করা খাবার দিয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় তৈরি করতে হবে। 

মেনু তৈরির সময় অন্থিকে উল্লিখিত বিষয়গুলোই বিবেচনায় রাখতে হবে।

6 views

Related Questions