1 Answers

ছেলেদের সুষ্ঠু বিকাশের জন্য মিহিরের মাকে কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। 

সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা যায়। শিশুর সুষ্ঠু বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে মায়ের ভূমিকা অধিক কার্যকরী।

শিশুরা অনুকরণ প্রিয়। যারা শিশুর কাছাকাছি থাকে তাদের আচরণ সে অনুকরণ করে। এ কারণে ছেলেদের সুষ্ঠু বিকাশে মিহিরের মাকে তাদের -সামনে ভালো আচরণ করতে হবে। তাদের কোনো ভালো আচরণে অভ্যস্ত করতে হলে তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরও ভালো আচরণ করতে হবে। যেমন- বড়দের শ্রদ্ধা করা, একে অন্যকে সাহায্য করা ইত্যাদি। আবার সন্তানদের কোনো আচরণ নিষেধ করতে হলে সেগুলো থেকেও তাদের বিরত থাকতে হবে। যেমন- ঝগড়া না করা, মিথ্যা কথা না বলা ইত্যাদি। শিশুর ভালো কাজগুলো তুলে ধরা হলে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজের সম্পর্কে তার ভালো ধারণা হয়। তার ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মিহিরের মাকে তাদের ভালো কাজের প্রশংসা করতে হবে। শিশুকে তার কাজের জন্য শাস্তি দিলে সেটি তার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে শিশুর আত্মবিশ্বাস কমে যায়, সে ভীতু ও লাজুক হয়। সন্তানদের শারীরিক ও মানসিক উভয় প্রকার শাস্তি দেয়া থেকে মিহিরের মাকে বিরত থাকতে হবে। এছাড়া মিহিরের মাকে মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদেরকে সব সময় ইতিবাচক নির্দেশ দিতে হবে। এর ফলে যে কোনো কাজ তারা উৎসাহের সাথে করবে। 

সুতরাং, উপরিউক্ত বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে মিহিরের মা ছেলেদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে পারবেন।

5 views

Related Questions