1 Answers

উদ্দীপকে রাশেদ সাহেবের পছন্দের খাবারগুলো হলো রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম যা উচ্চ ক্যালরি বিশিষ্ট, অপরদিকে কম পছন্দের খাবারগুলো হলো ফলমূল যা অধিক খনিজ ও ভিটামিন সমৃদ্ধ। নিচে শারীরিক দক্ষতা অটুট রাখতে খাদ্য উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করা হলো-

বুটি ও আলু শর্করা সমৃদ্ধ খাবার। এটি শরীরে শক্তি যোগায়। অর্থাৎ খেলাধুলায় প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে তার পছন্দে শর্করা জাতীয় খাদ্য রুটি ও আলু শক্তি সরবরাহ করে। বাদাম ও ডিমের কুসুমে উচ্চ স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। এটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে।

তবে এ খাদ্য উপাদানগুলো রাশেদ সাহেব অধিক পরিমাণে গ্রহণ করলে সে স্থূলতায় আক্রান্ত হতে পারে। অপরদিকে রাশেদ সাহেবের অপছন্দের খাবার হলো ফলমূল যা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। অর্থাৎ সুস্থ থাকার জন্য ফলমূলের গুরুত্ব অত্যাধিক।

উপরোক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, রাশেদ সাহেবের শারীরিক দক্ষতা অটুট রাখতে নিয়ন্ত্রিত পরিমাণে রুটি, আলু, বাদাম ও ডিমের কুসুমের খাওয়ার সাথে সাথে ফলমূল খাওয়াও জরুরি।

5 views

Related Questions