1 Answers

উদ্দীপকের রাবেয়া বাসরীর মতো বিবেকবুদ্ধিসম্পন্ন নারীরা উন্নত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারেন- উক্তিটি যথার্থ।
উন্নত জাতি গঠনের জন্য প্রয়োজন সুনাগরিকের। একজন সুনাগরিক বুদ্ধি, বিবেক ও আত্মসংযম ইত্যাদি গুণের অধিকারী হয়। আর কোনো জাতির নাগরিকদের মধ্যে এসব গুণ বিদ্যমান থাকলে সে জাতি উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করে।
উদ্দীপকের রাবেয়া বাসরী একজন সুনাগরিক। তিনি বুদ্ধিমান বলেই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কেননা শিক্ষা ব্যতীত কোনো জাতিই উন্নত জাতিতে পরিণত হতে পারে না। উন্নত জাতি গঠনের জন্য প্রয়োজন অর্থনৈতিক সচ্ছলতা। কেননা দারিদ্র্যের কারণে অপরাধ প্রবণতা ও স্বাস্থ্যহীন জনসংখ্যার হার বৃদ্ধি পায়। এজন্য একজন বিবেকবুদ্ধিসম্পন্ন নারী হিসেবে রাবেয়া বাসরী তার স্বামীকে নিয়ে কুটির শিল্প গড়ে তোলে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে রাবেয়া বাসরী তার আয় হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে যেমন তার আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে তেমনি রাষ্ট্রের প্রতি তার কর্তব্যও পালিত হয়েছে। রাবেয়া বাসরীর এসব গুণ উন্নত জাতি গঠনের জন্য অপরিহার্য।
উপরের আলোচনা থেকে দেখা যায়, একজন সুনাগরিক হিসেবে রাবেয়া বাসরী রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেছেন। তাই বলা যায়, রাবেয়া বাসরীর মতো, বিবেকবুদ্ধিসম্পন্ন নারীরা উন্নত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারেন।

5 views

Related Questions