1 Answers
রাবেয়া বাসরীর চরিত্রে সুনাগরিকের গুণাবলি ফুটে উঠেছে।
রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, সে সকল সমস্যা অতি সহজে সমাধান করে। যার বিবেক আছে, সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। আর যে আত্মসংযমী, সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের সুনাগরিক বলা হয়। বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে।
উদ্দীপকের রাবেয়া বাসরীর মধ্যে সুনাগরিকের সব গুণ বিদ্যমান। রাবেয়া বাসরী বুদ্ধিমান বলেই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। একজন বিবেকবান নাগরিক হিসেবে তিনি সংসারের আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্প গড়ে তোলেন। এছাড়া তিনি সব লোভ- লালসার ঊর্ধ্বে থেকে তার আয় হতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, যা তার আত্মসংযম গুণকে নির্দেশ করে। অর্থাৎ রাবেয়া বাসরীর মধ্যে সুনাগরিকের সব গুণ বিদ্যমান। তাই বলা যায়, রাবেয়া বাসরীর চরিত্রে সুনাগরিকের গুণাবলি ফুটে উঠেছে।