1 Answers
রাফির কর্মকাণ্ডে গৃহ ব্যবস্থাপকের উদ্দীপনা গুণটি ফুটে উঠেছে।
গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হলো উদ্দীপনা। উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজেই সফলতা আসে না। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয়, তখন সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টাকেই উৎসাহ ও উদ্দীপনা বলা হয়। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। উদ্দীপনা থাকলে আগ্রহ ও আনন্দের সাথে সব কাজ সম্পন্ন করা যায়। আবার দেখা যায়, উৎসাহ উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয় না। ফলে লক্ষ্য অর্জনও সম্ভব হয় না।
রাফির বয়স ১৯ বছর। সে জীবনে প্রথম তার ভাই রানার উৎসাহে একজন রোগীকে রক্তদান করে। ভাই এর অনুপ্রেরণায় সে রেড ক্রিসেন্টে যোগ দেয়। রাফির এ সকল কর্মকাণ্ড গৃহব্যবস্থাপকের উদ্দীপনা গুণের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রাফির কর্মকান্ড উদ্দীপনা গুণকেই নির্দেশ করছে।