1 Answers
শিখার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অভিযোজ্যতা গুণটি বিদ্যমান।
গৃহ ব্যবস্থাপককে অনুশীলনের মাধ্যমে কতগুলো গুণের অধিকারী হতে হয়। কারণ গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে পারিবারিক সুখ-শান্তি। যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোকে অভিযোজ্যতা বলা হয়। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ-বাড়িতে কেউ অসুস্থ হলে সময়মতো চিকিৎসার প্রয়োজন হয়। তার সেবাযত্ন করতে হয়। এ ধরনের পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে যাবতীয় কাজ সমাধা করতে হয়।
সচ্ছল পরিবারের শিখা উচ্চ শিক্ষিত। তার মধ্যে অভিযোজ্যতা গুণ রয়েছে বলে তিনি শ্বশুর বাড়ির পরিবেশে মানিয়ে নিয়েছেন। তিনি অসুস্থ শাশুড়ির পরিচর্যাসহ সকল কাজ, এমনকি পরিবারের অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্বও পালন করেন।
সুতরাং, উদ্দীপকে শিখার মধ্যে অভিযোজ্যতা গুণটি পূর্ণমাত্রায় রয়েছে।