1 Answers

মিতার মধ্যে উদ্দীপনা গুণটি থাকায় তিনি আনন্দের সাথে লক্ষ্য অর্জন করতে পারেন। 

গৃহ ব্যবস্থাপক তার শক্তি, সামর্থ্য ও দক্ষতার মাধ্যমে সার্থকভাবে গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান। এজন্য তাকে কতকগুলো গুণের অধিকারী হতে হয়। উদ্দীপনা গৃহ ব্যবস্থাপকের একটি গুণ।

যখন যে কাজের প্রয়োজন দেখা দেয়, তখন সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি করার চেষ্টাকেই উদ্দীপনা বলা যায়। মিতা যেকোনো কাজ করতে গেলে কাজের গুরুত্ব সম্পর্কে বিশ্বাস রাখেন। তিনি নিষ্ঠার সাথে পরিকল্পনামাফিক কাজ করে লক্ষ্য অর্জন করেন এবং আনন্দ পান। এ থেকে বোঝা যায়, মিতার মধ্যে উদ্দীপনা গুণটি রয়েছে। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়। উদ্দীপনা থাকলে আগ্রহ ও আনন্দের সাথে সব কাজ সম্পন্ন করা যায়। উৎসাহ-উদ্দীপনার অভাবে অনেক সময় পরিকল্পনা বাস্তবায়িত হয় না; ফলে লক্ষ্য অর্জনও সম্ভব হয় না। সুতরাং, মিতার মধ্যে উদ্দীপনা গুণটি বিদ্যমান থাকায় তিনি আনন্দের সাথে লক্ষ্য অর্জন করতে পারেন।

5 views

Related Questions