1 Answers

কঠোর পরিশ্রম করার সামর্থ্য থাকায় উদ্দীপকের শ্যামল আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

প্রত্যেক সফল উদ্যোক্তার কিছু গুণ থাকে, যা তাকে সফলতা অর্জনে সহায়তা করে। এর মধ্যে পরিশ্রমের গুণটি অন্যতম। পরিশ্রম ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে, একজন উদ্যোক্তা অসম্ভবকে সম্ভব করতে পারে।

উদ্দীপকে শ্যামল সামান্য টং দোকান দিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি দিন-রাত পরিশ্রম করতেন। কিন্তু ক্লান্তির কাছে কখনো হার মানেননি, বরং সবসময় হাস্যময় থাকতেন। প্রতিদিন তিনি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতেন। ফলে শ্যামল ব্যবসায় সাফল্য লাভ করেন। সুতরাং, কঠোর পরিশ্রম করার গুণটি থাকায় শ্যামল আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

4 views

Related Questions