1 Answers

উদ্দীপকের মি. মুনসুরের মধ্যে পিকনিক স্পট প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তার দূরদৃষ্টি গুণটি ফুটে উঠেছে। 

এ গুণের মাধ্যমে ভবিষ্যতে কী হতে পারে তা আগেই অনুধাবন করা যায়। উদ্যোক্তাকে সবসময় অনিশ্চয়তার মধ্যে ব্যবসায় পরিচালনা করতে হয়। এজন্য তাকে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়। যে উদ্যোক্তার দূরদৃষ্টি যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে।

 উদ্দীপকের মি. মুনসুর চিত্রা নদীর তীরে কম দামে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। প্রথম কয়েক বছর তার স্পটে লোক সমাগম কম ছিল। তবে তিনি আশাবাদী ছিলেন ভবিষ্যতে দর্শনার্থীর সমাগম বাড়বে এবং লাভবান হবেন। প্রাকৃতিক সৌন্দর্য থাকায় পিকনিক স্পটটি ভ্রমণকারীদের আকৃষ্ট করবে। দূরদর্শিতার গুণেই তিনি এরূপ চিন্তা-ভাবনা করতে পেরেছেন। তাই তিনি হতাশ না হয়ে টেলিভিশনের চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে প্রচুর দর্শনার্থী স্পটটিতে আসে এবং তার আয়ের পরিমাণ বাড়তে থাকে। এভাবে মি. মুনসুরের ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা সুস্পষ্ট ভাবে ফুটে ওঠে।

5 views

Related Questions