1 Answers
উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের কর্মকাণ্ডে সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ ফুটে ওঠে।
পরিবারের মাধ্যমে সদস্যরা সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা পায় এবং সামাজিকভাবে গড়ে ওঠে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তারা সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারে। যেমন- লিওক্লাব, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদিতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দুর্যোগকালীন আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়া যায়।
একজন গৃহ ব্যবস্থাপক তার পরিবারের সদস্যদের শিষ্টাচার, আদর্শ, মূল্যবোধ শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। তিনি পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা শিক্ষাদানের পাশাপাশি প্রতিবেশিদের প্রতি দায়িত্ববোধ, সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী করে তোলেন। যেমন- বিয়ে, জন্মদিন, মিলাদ, ঈদ, পূজা, বড়দিন, মৃত্যুবার্ষিকী, অসহায় ও দুস্থদের সাহায্য করা ইত্যাদি। এছাড়া গৃহ ব্যবস্থাপক জাতি, জাতীয় অনুষ্ঠান, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবারের সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। উদ্দীপকে রাফি ও রানা দুই ভাই রেড ক্রিসেন্ট সংস্থার সাথে সম্পৃক্ত। তারা রক্তদানসহ সংস্থাটির নানা কর্মকাণ্ডের সাথে জড়িত। এসকল কর্মকাণ্ডের মাধ্যমে তারা আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকছে। তাদের এসকল কর্মকাণ্ডের মাধ্যমে তারা সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে।