1 Answers

'কলকা সিমেন্ট' প্রতিষ্ঠার মাধ্যমে জনাব সাজেদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য (ঝুঁকি নেওয়ার ক্ষমতা, পরিশ্রম, সততা, নিষ্ঠা, স্বাধীনচেতা) ফুটে উঠেছে- কথাটি যথার্থ বলে আমি মনে করি।

একজন উদ্যোক্তাকে সফল হতে হলে তার মধ্যে উদ্যোক্তাসুলভ গুণাবলি থাকতে হয়। আত্মবিশ্বাস, সৃজনশীলতা, পরিশ্রম, দূরদৃষ্টি, সাংগঠনিক দক্ষতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা প্রভৃতি একজন উদ্যোক্তার বিভিন্ন গুণ। এগুলোর মাধ্যমে উদ্যোক্তা ব্যবসায় ক্ষেত্রে বিভিন্ন বাধা মোকাবিলা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এগিয়ে যান।

উদ্দীপকের জনাব সাজেদ চাকরি ছেড়ে নিজেই সিমেন্ট ব্যবসায় শুরু করেন। কারণ, চাকরির বাঁধা-ধরা নিয়ম তিনি পছন্দ করেন না। তাই পরিশ্রম, সততা ও নিষ্ঠা পুঁজি করে তিনি 'কলকা সিমেন্ট' ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করেন।

উদ্যোক্তা হিসেবে জনাব সাজেদ আত্মবিশ্বাসী। তাই তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। এর মাধ্যমে তিনি ব্যবসায়ের নতুন ক্ষেত্র গড়ে তুলেছেন। এক্ষেত্রে তার সৃজনশীলতা গুণটি ফুটে ওঠে। তাকে কঠোর পরিশ্রমও করতে হয়েছে। এছাড়া, তার সাংগঠনিক দক্ষতা থাকায় তিনি সফলভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরেছেন। আর এ সবকিছুর মূলে ছিল জনাব সাজেদের স্বাধীনচেতা মনোভাব। ফলে তিনি উদ্যমী হয়ে নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার প্রতিষ্ঠিত কারখানায় আরও অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই বলা যায়, জনাব সাজেদের কার্যক্রমে সফল উদ্যোক্তার গুণাবলি লক্ষণীয়।

6 views

Related Questions