1 Answers
দৃশ্যপট-২-এ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
হযরত আলি (রা.) ছিলেন মহানবি (স.)-এর চাচাতো ভাই। তিনি তাকে খুব স্নেহ করতেন। তাই তিনি তাঁর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা (রা.)-কে হযরত আলি (রা.)-এর সাথে বিয়ে দেন। হযরত আলি (রা.) ছিলেন খুব দরিদ্র। তাই তিনি ও হযরত ফাতিমা (রা.) মিলে সংসারের সব কাজ করতেন। তাছাড়া হযরত আলি (রা.) জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতেন। এসব ঘটনা দৃশ্যপট-২-এর সাথে মিল রয়েছে
মুনাজ জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করেন। তার এ কাজটি প্রশংসনীয়। অন্যের গলগ্রহ না হয়ে অথবা বেকার বসে না থেকে পরিশ্রম করে স্বনির্ভর হওয়া সম্মানজনক। অধিকাংশ নবি- রাসুল জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতেন.। হযরত আলি (রা.)-এর মতো সম্মানীয় খলিফাও পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তাই মুনাজের কাজে তাদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন। এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ (স.) বলেছেন, "নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায়নি।"
তাই আমাদেরও উচিত নিজের উপার্জন নিজেই করা।