1 Answers
উদ্দীপকে দৃশ্যপট-২-এ জাবিরের বৈশিষ্ট্য হযরত আলি (রা.)-এর জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ।
বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি হযরত আলি (রা.) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি শৌর্য-বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তাঁর নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসুল (স.) তাঁকে 'যুলফিকার' তরবারি উপহার দেন। খায়বারে কামুস দুর্গ জয় করলে হযরত মুহাম্মদ (স.) তাঁকে 'আসাদুল্লাহ' বা আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। হযরত আলি (রা.) অসাধারণ মেধার অধিকারী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞানতাপস ও জ্ঞানসাধক। তিনি সর্বদা জ্ঞানচর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তাঁর যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। হযরত মুহাম্মদ (স.) তাঁকে জ্ঞানের দরজা বলে অভিহিত করেছেন। তাঁর রচিত 'দিওয়ানে আলি' নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ।
উদ্দীপকে জাবিরের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য বীরবিক্রম উপাধি পাওয়া এবং সাহিত্যে ভালো দক্ষতার জন্য সাহিত্যের বিশ্বকোষ বলা ইত্যাদি হযরত আলি (র.)-এর সাথে সাদৃশ্যপূর্ণ।