1 Answers
জনাব মানিকের জীবনযাপন পদ্ধতি খলিফা হযরত আলি (রা.)-এর জীবনাদর্শের অনুরূপ।
খুলাফায়ে রাশেদিনের সর্বশেষ খলিফা ছিলেন হযরত আলি (রা.) ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। সারাজীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি।
উদ্দীপকে জনাব মানিকের চরিত্র হযরত আলি (রা.)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত আলি (রা.)-এর জীবন পদ্ধতি ছিল অতি সাধারণ। এমনকি মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও তিনি অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাসায় কোনো কাজের লোক ছিল না। তাই তাঁর বাসার কাজগুলো তিনি ও তাঁর স্ত্রী মিলে নিজ হাতেই করতেন।
পরিশেষে বলা যায়, হযরত আলি (রা.)-এর জীবনাদর্শ ছিল অত্যন্ত সহজ-সরল ও অনাড়ম্বর। মুসলিম জাহানের খলিফা হয়েও তিনি তার এ জীবনাদর্শ থেকে বিচ্যুত হননি। তার আদর্শ অনুসরণ করে আমরাও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হব।