1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, উদ্দীপকের খলিফা হলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)। বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হযরত আলি (রা.)-এর জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে এবং অনাড়ম্বর। দুনিয়ার চাকচিক্য তাঁকে দুর্বল করতে পারত না। তিনি জাঁকজমক পছন্দ করতেন না। জীবিকা নির্বাহের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। কখনো তিনি না খেয়ে থাকতেন। তিনি জীর্ণ কুটিরে বাস করতেন। তাঁর কোনো দাসদাসী ছিল না। এত বড় খলিফা হয়ে তিনি নিজের কাজ নিজেই করতেন।

হযরত আলি (রা.)-এর শৌর্যবীর্য থাকা সত্ত্বেও কোনো সময় তিনি ক্ষমতার অপব্যবহার করতেন না এবং বিলাসিত জীবনযাপন করতেন না; বরং তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেই সর্বদা পছন্দ করতেন। বর্তমান সমাজে কোনো রাষ্ট্রনায়ক তাঁর জীবনকে অনুসরণ' করলে অশান্তি, উচ্ছৃঙ্খলতা ও ভারসাম্যহীনতার দেয়াল ভেঙে প্রতিষ্ঠিত হবে অনাবিল শান্তির ধারা, তাতে কোনো সন্দেহ নেই।

 

5 views

Related Questions