1 Answers

উদ্দীপকে এ আদর্শ পুরুষ বলতে হযরত আলি (রা.)-কে বোঝানো হয়েছে। কারণ তাঁর স্ত্রী মহানবি (স.)-এর আদরের কন্যা হযরত ফাতিমা (রা.) নিজ হাতে গম পিষতেন।

পাঠ্যবইয়ের আলোকে আমরা জানতে পারি, হযরত আলি (রা.)- এর জীবনযাপন পদ্ধতি ছিল অত্যন্ত সাদাসিধে এবং অনাড়ম্বর। দুনিয়ার চাকচিক্য তাঁকে দুর্বল করতে পারত না। তিনি জাঁকজমক পছন্দ করতেন না। জীবিকা নির্বাহের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। কখনো তিনি না খেয়ে থাকতেন। তিনি জীর্ণ কুটিরে বাস করতেন। তার কোনো দাসদাসী ছিল না। এত বড় খলিফা হয়ে তিনি নিজের কাজ নিজেই করতেন।

হযরত আলি (রা.)-এর শৌর্যবীর্য থাকা সত্ত্বেও কোনো সময় তিনি ক্ষমতার অপব্যবহার করতেন না এবং বিলাসিত জীবনযাপন করতেন না; বরং তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেই সর্বদা পছন্দ করতেন। বর্তমান সমাজে তাঁর জীবনকে অনুসরণ করলে অশান্তি, উচ্ছৃঙ্খলতা ও ভারসাম্যহীনতার দেয়াল ভেঙে প্রতিষ্ঠিত হবে অনাবিল শান্তির ধারা, তাতে কোনো সন্দেহ নেই।

5 views

Related Questions