1 Answers
উদ্দীপকে গৃহ ব্যবস্থাপনায় মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারের কথা বলা হয়েছে।
পারিবারিক লক্ষ্য অর্জনের জন্যে মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারের জন্যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করার প্রক্রিয়াই হলো গৃহ ব্যবস্থাপনা।
লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা অর্জনের কার্যাবলিও সঠিকভাবে সম্পাদিত হয়। পরিবারের লক্ষ্যগুলো স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। পারিবারিক চাহিদাগুলো পূরণ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের ব্যবহারে দক্ষতা একান্ত প্রয়োজন। বস্তুগত ও মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই। পারিবারিক লক্ষ্য অর্জন করা সম্ভব।
4 views
Answered