1 Answers
উদ্দীপকে বাংলাদেশের খনিজ সম্পদের কথা বলা হয়েছে।
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুন পাথরসহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। যেমন গ্যাস সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস, আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণিজ ও খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্দীপকের সুমনও শিক্ষা সফরে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে চুনাপাথর ও কয়লাসহ নানা ধরনের খনিজ পদার্থ আহরণ করতে দেখে এবং সে জানতে পারে বঙ্গোপসাগরের তলদেশে এ ধরনের খনিজ সম্পদ রয়েছে।
এর দ্বারা স্পষ্টত প্রমাণিত হয় যে, উদ্দীপকে বাংলাদেশের খনিজ সম্পদের কথাই বলা হয়েছে।
6 views
Answered