1 Answers

উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এ বাংলাদেশের স্রোতজ বা গরান বনভূমির কথা বলা হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, পটুয়াখালী, নোয়াখালি ও চট্টগ্রাম জেলার উপকূলে লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোেতজ বা গরান বনভূমি বলে। স্যাঁতস্যাঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বায়েন, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শরিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বাংলাদেশের যে সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো দেখছিলো সেগুলো হলো- বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, পটুয়াখালী অঞ্চল যেখানে সুন্দরবন অবস্থিত। এর আয়তন ৪,১৯২ বর্গকিলোমিটার। এখানে যে সকল উদ্ভিদ জন্মায় তা গরান বনভূমি হিসেবে পরিচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দারিদ্র্য দূর করে, খাদ্য নিরাপত্তা দেয়, উন্নত জীবনমান নিশ্চিত করে। পেশা, ওষুধ, মধু, মোম, আসবাবপত্র, পর্যটন, জ্বালানি, কাঁচামাল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে গরান বনভূমির গুরুত্ব অনেক। সর্বোপরি বলা যায়, দৃশ্যকল্প-১ এ বাংলাদেশের বনভূমি স্রোেতজ বা গরান বনভূমির কথা বলা হয়েছে যা সুন্দরবনে অবস্থিত।

4 views

Related Questions