1 Answers

উদ্দীপকে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে, 'ক' তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা একটি দেশ। এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এবং ভূ- মধ্যসাগরের উপকূলে অবস্থিত। উদ্দীপকের 'ক' দেশটির এমন ভৌগোলিক অবস্থান পাঠ্যবইতে আলোচিত মিশরীয় সভ্যতার অনুরূপ। তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এবং ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এ দেশটির মোট আয়তন প্রায় চার লক্ষ বর্গমাইল। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে যে সভ্যতাটির কথা বলা হয়েছে তা নিঃসন্দেহে মিশরীয় সভ্যতা। কেননা, উদ্দীপকের দেশটির ভৌগোলিক অবস্থান এবং মিশরের ভৌগোলিক অবস্থান এক ও অভিন্ন।

4 views

Related Questions