1 Answers
উদ্দীপকে আইনের উৎস হিসেবে ধর্মের কথা বলা হয়েছে।
ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। সব ধর্মের কিছু অনুশাসন রয়েছে। যা ঐ ধর্মের অনুসারীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি। বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অনেকগুলো ধারা উল্লিখিত দুটি ধর্ম থেকে এসেছে।
উদ্দীপকের 'ক' দেশের ক্ষেত্রে দেখা যায়, সেখানে নাগরিকদের জীবন ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয়। কোনো সমস্যা দেখা দিলে পবিত্র কুরআনের বিধি অনুযায়ী তার সমাধান করা হয়। অর্থাৎ 'ক' দেশের আইন-কানুনসমূহ ইসলাম ধর্মের ধর্মীয় অনুশাসন থেকে গ্রহণ করা হয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকের 'ক' দেশে আইনের উৎস হিসেবে ধর্মের কথা বলা হয়েছে।