1 Answers

উদ্দীপকের হালিম ও হালিমার মধ্যে সম্পত্তির বিরোধ আইনের অন্যতম উৎস ধর্মের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। প্রতিটি ধর্মের কিছু অনুশাসন রয়েছে, যা ওই ধর্মের অনুসারীরা অনুসরণ করে। এসব অনুশাসন সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীতে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি। আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অনেকগুলো ধারা ইসলাম ও হিন্দু ধর্মের মৌলিক নীতি থেকে এসেছে।উদ্দীপকে দেখা যায়, দুই ভাই-বোন অর্থাৎ হালিম ও হালিমার মধ্যে তাদের পিতার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামি শরিয়তের বিধানাবলির মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা হয়। আর ইসলামি শরিয়তের বিধানাবলি আইনের অন্যতম উৎস ধর্মের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, হালিম ও হালিমার মধ্যে সৃষ্ট সম্পত্তির বিরোধ আইনের যে উৎসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে তা হলো ধর্ম।

5 views

Related Questions