1 Answers
হালিমার বাজেটে প্রায়ই সমস্যা দেখা দেওয়ার কারণ হলো তিনি চিকিৎসা ও অন্যান্য খরচের খাতে কোনো অর্থ বরাদ্দ রাখেন না।
বাজেট হলো অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ থাকে। বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করে নিতে হয়। গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজাতে হয়।
হালিমার পরিবারের সদস্যরা অসুস্থ হলে এবং সেজন্য অর্থ ব্যয় হলে তা অন্য খাতে ঘাটতির সৃষ্টি করে। হালিমা বাজেটের খাতগুলো সঠিকভাবে সাজালে তার বাজেটে সমস্যা হতো না। বাজেটে খাদ্য, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলি, সঞ্চয় এবং অন্যান্য খরচ খাত রাখতে হয়। তাই চিকিৎসা খাতে হালিমা যদি অর্থ বরাদ্দ না রাখেন তাহলে তার অর্থ সংকটে পড়া খুব স্বাভাবিক। এ কারণে বাজেটে চিকিৎসা খাতটি রাখতে হবে।
সুতরাং যথাযথভাবে বাজেটের খাত স্থির না করে বাজেট করার ফলে হালিমার বাজেটে সমস্যা হয়।