1 Answers

উদ্দীপকে ধনুমিয়া ভূমিকম্প দুর্যোগের আতঙ্কে ঘুমাতে পারছে না।

ভূমিকম্প সৃষ্টির অন্যতম কারণ হলো ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূআলোড়ন সৃষ্টি। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূপৃষ্ঠের কতক অংশসহঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে, ভূপৃষ্ঠের এরূপ আকস্মিকর্মত্তি ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। উদ্দীপকে ধনুমিয়া ভূমিকম্পা দুর্যোগের ভয়ে ঘুমাতে পারছে না। এ দুর্যোগটি সৃষ্টির কারণগুলো হলো- ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। টেকটোনিক প্লেটসমূহের সংঘর্ষের ফলে ভূত্বকে যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্প ঘটিয়ে থাকে। ভূঅভ্যন্তরে বা ভূত্বকের নিচে ম্যাগমার সঞ্চারণ অথবা চ্যুতিরেখা বরাবর চাপমুক্ত হওয়ার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এছাড়াও পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে, পড়ে অথবা, অনুভূমিকভাবে আগে-পিছে সরে যাওয়ায় সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সৃষ্টি হয়।

উদ্দীপকে দেখা যাচ্ছে, ধনুমিয়া একটি হাসপাতালে দিনে চাকরি করে রাতে হাসপাতালেই ঘুমায়। কিন্তু তার ঘুম আসে না, একটি আতঙ্ক তার ভেতর কাজ করে আর সেটা হলো ভূমিকম্পের আতঙ্ক।

পরিশেষে বলতে পারি, ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার কারণে ভূমির পরিবর্তনসহ ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সাধিত হয়।

4 views

Related Questions