1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের প্রতিফলন ঘটেছে।

কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে। যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্প যে স্থানে উৎপত্তি লাভ করে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূঅভ্যন্তরের এ কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের স্থানের নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। এ কম্পন ভূপৃষ্ঠের ওপর সবকিছুতেই কাঁপন সৃষ্টি করে। ফলে ঘরবাড়ি এবং আসবাবপত্রসহ সবকিছু নড়ে ওঠে। উদ্দীপকের জিহান এবং সিফাতদের টেবিল ও পরবর্তীতে পুরো বাড়ি নড়ে ওঠার ঘটনাটি মূলত ভূমিকম্পের কারণেই ঘটেছিল।

পরিশেষে বলতে পারি, ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার প্রভাবে ব্যাপক প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি ও ভূমির গঠনের পরিবর্তন সাধিত হয়।

5 views

Related Questions