1 Answers
উদ্দীপকে 'আশা' কবিতার মনুষ্যত্ববোধের জাগরণের দিকটির প্রতিফলন ঘটেছে।
মহামানবদের জীবনাদর্শ এবং মহত্ত্ব আমাদের অনুপ্রাণিত করে। অসহায় মানুষের সেবা ও মুক্তির জন্য কাজ করাই মানুষের ধর্ম। অন্যের কল্যাণে আত্মনিবেদন করে মানুষ আত্মতৃপ্তি লাভ করে। সাধারণ মানুষের জীবনযাপনে, দুঃখ-কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া মনুষ্যত্বের পরিচয়।
উদ্দীপকে লেখক মহৎ চিন্তা-ভাবনার সার্থক প্রতিফলকে সত্যিকারের মানবকল্যাণ হিসেবে চিহ্নিত করেছেন। আর যাঁরা তা করে জগতে খ্যাতিমান হয়েছেন, তাঁদেরকে স্মরণ করেছেন। উদ্দীপকে উত্তম মানুষের আদর্শ অনুসরণ করে মানবকল্যাণের যে আহ্বান ধ্বনিত হয়েছে তা 'আশা' কবিতার মনুষ্যত্ববোধের জাগরণের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কবিতায় কবি বিত্ত-বৈভব অর্জনের দুর্ভাবনা ত্যাগ করে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আত্মকেন্দ্রিকতার বৃত্ত থেকে বের হয়ে মনুষ্যত্বের অধিকারী মানুষের সান্নিধ্যে যেতে চেয়েছেন। কবির এই প্রত্যাশায় মনুষ্যত্বের জাগরণের দিকটি প্রতিফলিত। উদ্দীপকেও এ দিকটির প্রতিফলন ঘটেছে।