1 Answers

উদ্দীপকে উল্লিখিত রাহাতের কর্মকান্ডে পাঠ্যবইয়ের ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।

রাসুল (স.) ইরশাদ করেন,

التَّاجِرُ الْآمِينُ الصُّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ القِيَامَةِ

অর্থ : “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) অত্র হাদিসে রাসুল (স.) ব্যবসায়ীদেরকে শহিদগণের ন্যায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। তবে সেক্ষেত্রে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করা এবং দ্বিতীয়ত, বিশ্বস্ত ও আমানতদার হওয়া।

উদ্দীপকে রাহাত দোকানদারের কর্মকাণ্ডে এ হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। রাহাতের দোকানে কোনো খারাপ পণ্য নেই। থাকলেও তা ক্রেতার নিকট বিক্রি করেন না। এর মাধ্যমে রাহাতের আমানতদারিতা ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। এছাড়াও পণ্যের দোষত্রুটি গোপন না করার দ্বারা তার সততা বা সত্যবাদিতার প্রকাশ ঘটেছে। যা রাসুল (স.)-এর হাদিসের শিক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সুতরাং বলা যায়, রাহাতের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions