1 Answers

আসমান সাহেবের কর্মকাণ্ডে নিয়ত সম্পর্কিত হাদিসের বহিঃপ্রকাশ ঘটেছে।

রাসুল (স.) বলেছেন, "প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি) একটি ঘটনাকে কেন্দ্র করে রাসুল (স.)-এ হাদিসটি বর্ণনা করেন।

মহানবি (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করলে অন্য সাহাবিদের ন্যায় উম্মে কায়স নামক সুন্দরী রমণী ইসলাম কবুল করে মদিনায় হিজরত করেন। এ মহিলার রূপে মুগ্ধ হয়ে তাঁকে বিয়ে করার উদ্দেশ্যে জনৈক সাহাবিও মদিনায় হিজরত করেন। কিন্তু হিজরতের সওয়াবের প্রতি তার খেয়াল ছিল না। একথা জানাজানি হলে রাসুল (স.) এ হাদিসটি বলেন।

অনুরূপভাবে উদ্দীপকের আসমান সাহেব ভালো ভালো কথা বলেন এবং ভালো কাজে মানুষকে উৎসাহিত করেন। কিন্তু তিনি এগুলো করে থাকেন লোক দেখানোর জন্য এবং ভালো কাজের আশায়। অর্থাৎ তার এ কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য নয়। বরং দুনিয়ার মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য। তাই তার কর্মকাণ্ড নিয়ত সম্পর্কিত উক্ত হাদিসের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions