1 Answers
শফিউল আলমের কর্মকাণ্ডে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে।
এ ধরনের নেতৃত্বে নেতা একাই সব ক্ষমতার অধিকারী হন। তিনি শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না। নেতা কর্মীদের মতামত বা পরামর্শ নেন না। তিনি কর্মীদের চাপ দিয়ে কাজ আদায় করে নেন।
উদ্দীপকের শফিউল আলম 'শফি ট্রেডার্স'-এর মালিক। তিনি কর্মীদের কাছে জবাবদিহি করেন না। কর্মীদের ওপর তার আস্থা নেই। তিনি সবসময় কর্মীদের ওপর খারাপ মনোভাব পোষণ করেন। কর্মীদেরকে চাপ দিয়ে তিনি কাজ আদায় করে নেন। এসব বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে মিলে যায়। সুতরাং, শফিউল আলম তার প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
4 views
Answered