1 Answers
মি. রাকেশের কাজে 'আমলাতান্ত্রিক নেতৃত্ব' এর বহিঃপ্রকাশ হয়েছে।
এ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ করিয়ে নেন। এক্ষেত্রে কর্মীরা আদর্শকে বড় করে দেখে ও কাজ সম্পাদনে বাধ্য থাকে। তারা সব সময় নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে। এতে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা অনুসরণ বেশি গুরুত্বপূর্ণ হয়।
উদ্দীপকের মি. রাকেশ প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে সহকারী ব্যবস্থাপকের দায়িত্বে দেন। এতে প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজ নির্দিষ্ট করায় গতিশীলতা বাড়ে। এক্ষেত্রে মি. রাকেশ পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব দিয়ে কাজ করিয়ে নেন। আর অধীনস্থরা তার আদর্শকে অনুসরণ করে কাজ সম্পাদনে সচেষ্ট হয়।
মি. রাকেশ কাজ সম্পাদনে কর্মীদের মাঝে নিজস্ব আদর্শের প্রতিফলন করেন। এতে কর্মীরা কাজের ক্ষেত্রে আন্তরিক হয়। তারা দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট থাকে। আর মি. রাকেশও সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে কি না, তা দেখাশোনা করতে পারেন। এতে কর্মীরা কাজ সম্পন্ন করার ক্ষেত্রে মনোযোগী হয়। তারা শৃঙ্খলাপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নিয়োজিত থাকে। ফলে প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। এ বিষয়গুলো আমলাতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, মি. রাকেশ কর্মী পরিচালনায় আমলাতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।