1 Answers
জনাব কাশেমের গৃহীত পদক্ষেপে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হয়েছে।
সমাজ, রাষ্ট্র, ক্রেতা ও ভোক্তা প্রভৃতি পক্ষের প্রতি ব্যবসায়ীকে দায়িত্ব পালন করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করা, পণ্যের সাথে ভেজাল না মেশানো, পণ্যের অতিরিক্ত মূল্য না রাখা প্রভৃতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।
উদ্দীপকের জনাব কাশেম দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান সংগ্রহ করেন। এরপর তিনি তা নিজস্ব মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চালে রূপান্তর করে বাজারে বিক্রি করেন। সম্প্রতি বাজারে চালের মূল্য বাড়লেও তিনি অতিরিক্ত মুনাফা লাভের জন্য মূল্য বাড়ান না। আগের মতোই তিনি চাল সরবরাহ করেন। তিনি চাইলেই চালের সাথে ভেজাল মিশিয়ে বা দাম বাড়িয়ে বেশি মুনাফা করতে পারেন। সুতরাং, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি অনৈতিক কাজ থেকে বিরত থাকছেন।