1 Answers

জনাব লুৎফার মতো উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অপরিসীম।

ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষের প্রতি যে দায়িত্ব তাই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। ব্যবসায়ে সফল হতে হলে সমাজের মানুষের জন্য কল্যাণকর এমন সামাজিক কার্যক্রমে ব্যবসায়ীকে অংশগ্রহণ করতে হয়। উদ্দীপকের জনাব লুৎফা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন। প্রতিবন্ধী নারী, স্বামী পরিত্যক্তা ও নির্যাতিত নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করেন।

জনাব লুৎফার মতো উদ্যোক্তারা সামাজিক দায়িত্ব পালন করার ফলে সমাজে বেকারত্ন কমে, অসহায় ও দুস্থ মানুষ আলোর পথ দেখার সুযোগ পায়। জনাব লুৎফা নিজে প্রতিষ্ঠিত হয়েছেন এবং অন্যদেরও সুযোগ তৈরি করে দিয়েছেন। এভাবে উদ্যোক্তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ, দেশ ও মানুষের উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে চলেছেন।

4 views

Related Questions