1 Answers

জারিনা আক্তারের মতো উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে আমি মনে করি।

একজন উদ্যোক্তা ব্যবসায় স্থাপনের মাধ্যমে শুধু নিজের কর্মসংস্থান করেন না। তিনি সেখানে অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি করেন। তিনি তার সৃজনশীল কাজের মাধ্যমে অন্যদেরও ব্যবসায় উদ্যোগ নিতে উৎসাহিত করেন।

রিনা আক্তার উপজেলা কৃষি বিভাগ থেকে মাল্টা চাষের ওপর প্রশিক্ষণ নেন। এরপর নিজের চেষ্টায় বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে মাল্টার চাষ শুরু করেন। তিনি সেখানে নিজের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামের দুস্থ মহিলাদেরও কাজের ব্যবস্থা করেন।

উদ্দীপকের রিনা আক্তার তার বাড়ির পাশের, পতিত জমির সঠিক ব্যবহার করেন। এছাড়া, তার বাগানে অনেক নারী শ্রমিক কাজ করেন। এতে তাদের আয় ও জীবনযাত্রার মান বেড়েছে। আর তাকে দেখে অনুপ্রাণিত হয়ে বেকার মহিলারা চাকরির পেছনে না ঘুরে আত্মকর্মসংস্থানের জন্য আগ্রহী হবে। এতে সমাজের উন্নয়ন হবে। এ ধরনের উন্নয়ন কাজে অংশ নেওয়া উদ্যোক্তার সামাজিক দায়িত্ব। তাই বলা যায়, রিনা আক্তারদের মতো উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অপরিসীম। 

5 views

Related Questions