শিল্পোদ্যোক্তা হিসেবে জনাব জহুরুল ইসলামের মতো উদ্যোক্তাদের অবদান মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শিল্পোদ্যোক্তা হিসেবে জনাব জহুরুল ইসলাম দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
যিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোগ নেন, তিনিই শিল্পোদ্যোক্তা। ব্যবসায়ে ঝুঁকি আছে জেনেও তিনি মুনাফার প্রত্যাশায় ব্যবসায় পরিচালনা করেন।
উদ্দীপকের জনাব জহুরুল ইসলাম বাংলাদেশে অসংখ্য (ইস্টার্ন হাউজিং, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড, অটোমোবাইলস লিমিটেড, ঢাকা ফাইবার্স লিমিটেড প্রভৃতি) শিল্প-কারখানা প্রতিষ্ঠা করেছেন। তিনি বাড়ি, রাস্তা, ব্রিজ, সেচ ব্যবস্থা, স্যানিটেশন প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন। তার গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে দেশের বেকারত্ব কমেছে। তার প্রতিষ্ঠিত শিল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শিল্প-কারখানাগুলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে। সরকার এসব শিল্প-কারখানার অর্জিত মুনাফা থেকে রাজস্ব আদায় করছে। এ রাজস্ব দেশের উন্নয়নে ব্যয় করা হচ্ছে।
জনাব জহুরুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা হিসেবে আশ্রম, শিশু প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন। তিনি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠানগুলো মানবতার কল্যাণে অবদান রাখছে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে জনাব জহুরুল 'ইসলামের মতো উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য।