1 Answers

জনাব জহুরুল ইসলাম ব্যবসায়ে প্রতিভা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেকে সফল সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

যিনি উদ্যোগ নেন তিনিই উদ্যোক্তা। একজন উদ্যোক্তা নিজেকে সফল সংগঠক হিসেবে প্রমাণ করতে পারলে তিনি সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হন।

উদ্দীপকের জনাব জহুরুল ইসলাম একজন শিল্পোদ্যোক্তা ও সফল সংগঠক। ব্যবসায়ের প্রতি একাগ্রতা ও আন্তরিকতা থাকায় তিনি চাকরি ছেড়ে তৃতীয় শ্রেণির কন্ট্রাক্টর হিসেবে ব্যবসায় শুরু করেছিলেন। জমির দাম বাড়বে অনুমান করে তিনি ঢাকার আশপাশে প্রচুর জমি কিনে রেখেছিলেন। এক্ষেত্রে তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এছাড়া, তিনি কঠোর পরিশ্রমী ছিলেন এবং দক্ষতার সাথে ব্যবসায় পরিচালনা করেছেন। এভাবে পরিশ্রম, সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস তাকে সফল সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

4 views

Related Questions