1 Answers

জমি কেনার বিষয়টির মাধ্যমে জহুরুল ইসলামের মধ্যে দূরদর্শিতা গুণটি ফুটে উঠেছে।

এর মাধ্যমে উদ্যোক্তা ভবিষ্যৎ সম্পর্কে সঠিকভাবে অনুমান করতে পারেন। ভবিষ্যতের সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে পূর্বানুমান করতে পারলে ঝুঁকি মোকাবিলা করা সহজ হয়। তাই উদ্যোক্তার কাজে সফল হতে এ গুণটি সহায়তা করে।

জহুরুল ইসলাম কাজের অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন যে, ঢাকা শহরে জমির দাম বাড়বে। এক্ষেত্রে তিনি অনুমান করতে পেরেছিলেন ঢাকা এবং এর আশপাশে এক সময় মানুষের বসতি বাড়বে। এজন্য তিনি বিপুল পরিমাণ জমি কম দামে কিনে রাখেন। পরবর্তীতে তিনি বেশি দামে জমি ও ফ্ল্যাট বিক্রি করেন। ফলে তিনি লাভবান হন। তার ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের এই কাজটি দূরদর্শিতার সাথে সঙ্গতিপূর্ণ। এটি উদ্যোক্তার একটি বিশেষ গুণ; যা জমি কেনার কাজের মাধ্যমে জহুরুল ইসলামের মধ্যে লক্ষ করা যাচ্ছে।

4 views

Related Questions